সারাদেশ

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

বিভাষ দত্ত, ফরিদপুর : ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলায় আফরোজা আলম (৩৭) নামে এক স্কুল শিক্ষিকা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলাম রবিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন : মুসলমানদের গবেষণায় বিনিয়োগ করতে হবে

মঙ্গলবার (৩০ মে) দুপুর ১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি রবিউল ইসলাম রবি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেল হাজতে পাঠানো হয়।

আরও পড়ুন : মেক্সিকোয় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১০

মামলার বিবরণে জানা যায়, ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামের মৃত নুরুল হক মোল্যার ছেলে রবিউল ইসলাম রবির সাথে হত্যার ঘটনার ১৪ বছর পূর্বে একই উপজেলার উত্তর মালা গ্রামের শামচুল আলমের মেয়ে আফরোজা আলমের সঙ্গে বিবাহ হয়। আফরোজা শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। এ দম্পতির আদনান ইসলাম নামে ৯ বছর বয়সী একজন বাকপ্রতিবন্ধী ছেলে রয়েছে। হত্যার এক মাস আগে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় স্ত্রী আফরোজ আলম উপজেলার গড়ানিয়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

২০২০ সালের ৩ আগস্ট ভাড়া বাড়িতে স্ত্রী আফরোজা আলমকে স্বামী রবিউল ইসলাম রবি শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১২ সেপ্টেম্বর আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ রবিউল ইসলাম রবিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন।

আরও পড়ুন : রেমিট্যান্স বৃদ্ধিতে বিএনপির গাত্রদাহ হচ্ছে

অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, আদালত ৩০২/২০১ ধারায় স্ত্রী আফরোজা আলমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলাম রবিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ও সেই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা