প্রতীকী ছবি
সারাদেশ

সিলেটে দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : সিলেট মহানগরীর লালাদিঘিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পাবনায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিশুর মৃত্যু

রোববার (২৮ মে) বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো- লালাদিঘি এলাকার দিনমজুর সেলিম মিয়ার মেয়ে তাইবা (৭) ও মামুন মিয়ার মেয়ে হাবিবা (৭)।

স্থানীরা জানান, বিকেল ৩টার দিকে শিশু তাইবা ও হাবিবা তাদের বাসা থেকে বের হয়। এরপর তাদের আর খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বিকেল ৫টার দিকে দিঘির পানিতে শিশু ভেসে থাকতে দেখে লোকজন জড়ো হন। এ সময় স্থানীয় এক যুবক শিশুদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ঝিনাইদহে গর্তে পড়ে শিশুর মৃত্যু

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা