সারাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপি-জামায়াতের বিশৃংখলা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন : চিন্তিত হওয়ার কারণ নেই

বৃহস্পতিবার (২৫ মে) বিকালে শহরের নারিকেল বাগান দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মল চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে শাপলা চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আ’লীগ কার্যালয়ে সামনে এসে জড়ো হন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির তীব্র নিন্দা জানান এবং বিএনপি-জামায়াতের দেশব্যাপি নীলনকশা ষড়যন্ত্রের বাস্তবায়ন ও সন্ত্রাসী কর্মকান্ড রাজ পথে থেকে প্রতিহত করার হুশিয়ারী ঘোষণা দেয়া হয়। একই দাবিতে আগামীকাল শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণাও দেয়া হয় সমাবেশ থেকে।

আরও পড়ুন : নির্বাচনের জন্য ভিসানীতি সহায়ক হবে

সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, যুগ্ন সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ আওয়ামী লীগ ও যুবলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা