সারাদেশ

জমি দখলের চেষ্টায় মেম্বার আটক

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় জমি জবরদখলের চেষ্টার অভিযোগে মো. কবির হোসেন নামের এক ইউপি মেম্বারকে আটক করা হয়েছে। উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার কবির হোসেন একই এলাকার মৃত আবদুল আজিজ মেম্বারের ছেলে। ভালুকা মডেল থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার (২৫ মে) সকালে তাকে আটক করে।

আরও পড়ুন : চিন্তিত হওয়ার কারণ নেই

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাবিবউল্যাহ চৌধুরীর ছেলে মো. আসাদ উল্ল্যা চৌধুরীর সাথে জায়গা জমি নিয়ে একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার কবির হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গতকাল বৃহস্পতিবার (২৫ মে) সকালে মেম্বার মো. কবির হোসেন লোকজন নিয়ে উপজেলার সাতেঙ্গা মৌজায় বর্তা গ্রামের ৬৪৪ ও ৬৪৫ নম্বর দাগের জমিতে খুঁটি পুঁতে জবরদখলের চেষ্টা চালায়। তখন তার প্রতিপক্ষ আসাদ উল্যাহ চৌধুরীর বড় ভাই আশেক উল্যাহ চৌধুরী ও ওই ভাইয়ের ম্যানেজার চন্দন তাদের বাধা দেয়। ওই সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মেম্বার কবির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই ঘটনায় মো. আসাদ উল্যা চৌধুরী বাদি হয়ে মেম্বার কবির হোসেন ও মো. বাছেদ মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ২৫-৩০জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মো. আসাদ উল্যাহ চৌধুরীর দাবি, বছরের পর বছর ওই জমি তারা ভোদখলে আছেন এবং হাল সন পর্যন্ত তাদের খাজনা পরিশোধ আছে। কবির হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে, জমির ওয়ারিশানের নিকট থেকে একটি আমুক্তারনামা মূলে মালিকানা লাভ করে ওই জমি তিনি দখলে যাচ্ছিলের বলে অসমর্থিত একটি সূত্র জানায়।

আরও পড়ুন : নির্বাচনের জন্য ভিসানীতি সহায়ক হবে

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মেম্বার আটক। বাদির অভিযোগে আনইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা