ছবি-সংগৃহীত
সারাদেশ

১৬ সোনার বারসহ কারবারি আটক

জেলা প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় চেকপোস্টে তল্লাশিকালে ১৬টি সোনার বারসহ এক কারবারিকে আটক করেছে বিজিবি।

আরও পড়ুন : জুয়াড়িসহ ১৭ আসামি গ্রেফতার

বৃহস্পতিবার (২৫ মে) সকালে ‍উপজেলার মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল বিজ্র এলাকার চেকপোস্টে এ তল্লাশি চালানো হয়।

বিকেলে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক রায়হান বিন ফারুকী (২৬) উখিয়ার কুতুপালং পূর্বপাড়া গ্রামের মৃত ওমর ফারুকের ছেলে।

৩৪ বিজিবি অধিনায়ক জানান, বৃহস্পতিবার সকালে উখিয়ার কোটবাজার থেকে কক্সবাজারগামী ১টি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় ১৬টি সোনার বার জব্দ করা হয়। যার আনুমানিক ওজন ২ কেজি ৬৫৬ গ্রাম।

আরও পড়ুন : কুষ্টিয়ায় বাসচাপায় নিহত ২

তিনি আরও জানান, সোনার বারগুলোর বৈধ কোনো কাগজপত্র না থাকায় এবং কর-ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে সোনা চোরাচালানী কাজে জড়িত থাকায় তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ও সোনার ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা