সারাদেশ

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলায় অটোরিকশা চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই চালককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি

ভুক্তভোগী বাবুল ইসলাম (৪০) দিনাজপুর জেলার খানসমা থানার বাসুনী গ্রামের আবদুর রহমানের ছেলে।

সোমবার (২২ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বলির দোকান মোড়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : পাকিস্তানে হামলায় পুলিশসহ নিহত ৬

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুরের নুর নবী চেয়ারম্যান বাড়ির আনোয়ার হোসেনের গ্যারেজের অটোরিকশা চালান বাবুল। সোমবার রাত আনুমানিক ২টায় মাইজদী বড় মসজিদ মোড় এলাকা থেকে বলির দোকানে যাওয়ার কথা বলে এক যুবক বাবুলের অটোরিকশায় ওঠে। বলির দোকান এলাকায় পৌঁছালে ওই যুবক বাবুলের গলায় ধারালো ছোরা দিয়ে আঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। ছোরার আঘাতে বাবুলের গলার চামড়ায় কেটে যায় এবং সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা