সারাদেশ

অবকাঠামো নেই, তবু বরাদ্দ পেলেন আ’লীগ নেতা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে প্রয়োজনীয় অবকাঠামো না থাকা সত্বেও স্থানীয় আওয়ামী লীগ নেতার মালিকানাধীন একটি মিল চাল ক্রয়ের জন্য বরাদ্দ পেয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি

স্থানীয় ওই আওয়ামী লীগ নেতার নাম মকবুল হোসেন। তিনি উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। তার মালিকানাধীন মেসার্স মকবুল রাইচ মিল উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল বাজারে অবস্থিত।

জানা যায়, চালকল নির্বাচনের ক্ষেত্রে চাল সংগ্রহ ও নিয়ন্ত্রণ আদেশ ২০১৮ এর আওতায় মিলিং লাইসেন্স ও ফুড গ্রেডিং লাইসেন্সধারী প্রয়োজনীয় অবকাঠামো সম্পন্ন সচল মিল চুক্তিযোগ্য হবে। যে সব মিলে বয়লার ও চিমনী নেই সেসব হাস্কিং মিলের সাথে চাল সংগ্রহের জন্য চুক্তি করা যাবে না। প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় হতে প্রাপ্ত সনদ থাকতে হবে।

কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে ওই রাইচ মিলের চাতাল গত তিন বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে। রাইচ মিলটিও অন্যের নিকট লিজ দেয়া বলে অভিযোগ। মিলে বয়লার ও চিমনী নেই। নেই কোন ফুড গ্রেডিং লাইসেন্স।

আরও পড়ুন: পাকিস্তানে হামলায় পুলিশসহ নিহত ৬

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরকারি খাদ্যগুদাম ৩৯৯৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৬৬ টন ৬৫০ কেজি চাল সরবরাহের জন্য মেসার্স মকবুল রাইচ মিল চুক্তিবদ্ধ হয়েছে।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রেজাউল আলম বলেন, মেসার্স মকবুল রাইচ মিলের মালিক মকবুল হোসেন আমাদের কাছে অঙ্গীকার করেছেন তিনি নিজস্ব ব্যবস্থাপনায় চাল সরবরাহ করবেন।

ওই মালিক সব শর্ত পূরণ করে চাল সরবরাহ করতে না পারলে তার চাল নেওয়া হবে না, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা যোগ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা