সারাদেশ

প্রাচীর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তারাশ উপজেলার নওগাঁ গ্রামে জোর করে জমি দখল ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার (এসআই) বিরুদ্ধে। এ ঘটনা বাঁধা দেয়ায় হত্যার হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি

মঙ্গলবার (২৩ মে) দুপুরে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। এর আগে রবিবার (২১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার নওগাঁ গ্রামের মাজার পাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর মাজার পাড়ায় মোস্তফা সরকারের কাছ থেকে ৮ শতক জমি কেনেন আজাদ খান চিশতী। ক্রেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে জমি বুঝিয়ে নিয়ে সেখানে প্রাচীর নির্মাণ করেন আজাদ খান চিশতী। আজাদ খান চিশতীর বাড়ি পাবনা হওয়ায় জমি ভোগদখলে বাধা দিয়ে জোর করে নিজেদের দখলে নেয়ার চেষ্টা করেন মৃত খোরসুর ছেলে আব্দুস সালাম, সিরাজুল ইসলামের ছেলে সুমন আলী ও আব্দুর রাজ্জাকের ছেলে শাহ আলম। সর্বশেষ রবিবার (২১ মে) বিকেলে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নির্মাণ করা প্রাচীর ভাঙচুর করে গুড়িয়ে দেন। এসময় এ ঘটনায় বাঁধা দিলে আজাদ খান চিশতীর জমিজমা দেখভালের দায়িত্বে থাকা আব্দুল মাজেদকে প্রাণনাশের হুমকি দেন সুমন আলী ও তার লোকজন।

আরও পড়ুন : পাকিস্তানে হামলায় পুলিশসহ নিহত ৬

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা পরিচয় দেয়া সুমন আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। এরপর একাধিকবার যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মধ্যস্ততার দায়িত্ব পালন করা নওগাঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : ১৩ ধরনের জ্বালানি তেলে কর কমছে

এ ব্যাপারে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা