ছবি-সংগৃহীত
সারাদেশ

মেছো বাঘের বাচ্চা উদ্ধার

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের পাহাড় সংলগ্ন এলাকা থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে বনে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন : পদ্মায় ধরা পড়লো বিশাল পাঙাশ

সোমবার (২২ মে) বেলা ১১টার দিকে নাইট্যংপাড়ার মোহাম্মদ শাহ এমরানের বাড়ি থেকে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মেছো বাঘের বাচ্চাটির বয়স এক থেকে দেড় বছর। উচ্চতা প্রায় দেড় ফুট। দৈর্ঘ্য আড়াই ফুট। গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল বিড়ালের মতো। গায়ের রং ধূসর।

আরও পড়ুন : মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

স্থানীয়রা জানান, নাইট্যংপাড়ার মোহাম্মদ শাহ এমরানের বাড়িতে শিশুরা খেলাধুলার সময় মেছো বাঘের বাচ্চাটি দেখতে পায়। পরে স্থানীয়রা এসে এটিকে জাল দিয়ে ধরে বনবিভাগে খবর দেন। মেছো বাঘের বাচ্চাটি দেখার জন্য লোকজন ভিড় করেন। বনবিভাগের লোকজন মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়।

আরও পড়ুন : বন্ধুর পরীক্ষার প্রক্সি দিয়ে আটক!

বিভাগীয় বন কর্মকর্তা সরওয়ার আলম বলেন, প্রথমে আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে এনে একটি কক্ষে রেখে পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় বিকেলে এটাকে টেকনাফ বন বিভাগের বেতবাগান-সংলগ্ন সায়রন খাল এলাকায় অবমুক্ত করা হয়েছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা