ছবি-সংগৃহীত
সারাদেশ

রূপপুরে রুশ নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে এক রাশিয়ান নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে গ্রিনসিটির একটি আবাসিক ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত নারীর নাম রিয়াবোভা গুলনারা (৫১)। তিনি রূপপুর প্রকল্পে এএসই নামে একটি রাশিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াবোভা গুলনারা প্রতিদিনের মতো অফিসের ডিউটি শেষ করে বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর আর কক্ষ থেকে বের হননি। সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

ওসি অরবিন্দ সরকার বলেন, মরদেহটি উদ্ধারের পর আজ দুপুরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : বান্দরবানে ১৭৬ বার্মিজ গরু জব্দ

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা