ছবি-সংগৃহীত
সারাদেশ

বান্দরবানে ১৭৬ বার্মিজ গরু জব্দ

জেলা প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ১৭৬টি বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন : ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বৃহস্পতিবার (৪ মে) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) লে. কর্নেল রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে সোমবার (১ মে) বিকেল ও বৃহস্পতিবার (৪ মে) ভোরে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়।

লে. কর্নেল রেজাউল করিম জানান, বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত ব্যাটালিয়ন সদর, লেম্বুছড়ি, আশারতলী এবং ফুলতলী বিওপি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮১টি বার্মিজ গরু জব্দ করে। এর আগে সোমবার (১ মে) বিকেলে টাস্কফোর্স এবং বিওপি বিশেষ অভিযান চালিয়ে ৯৫টি বার্মিজ গরু জব্দ করে।

আরও পড়ুন : গাজীপুরে গণপিটুনিতে একজনের মৃত্যু

তিনি আরও জানান, বুধবার (৩ মে) পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক জব্দ করা গবাদিপশু নিলামের মাধ্যমে প্রায় ১৬ কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা