ছবি-সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে গণপিটুনিতে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় গণপিটুনিতে সুলতান মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

বুধবার (৩ মে) রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সুলতান মিয়া গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম।

স্থানীয় শাহ আলম বলেন, রাত ২ টার দিকে প্রতিবেশী রমিজ উদ্দিনের বাড়িতে ডাকাত দল হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে ডাক-চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা মিলে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় এক ডাকাতকে পিটিয়ে মেরে ফেলে উপস্থিত জনতা।

আরও পড়ুন : গাজীপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার

স্থানীয় আরেক বাসিন্দা নাজমুল হাসান বলেন, ডাকাতেরা হামলা চালিয়ে বাড়ির মালিকের ছেলে মোশাররফসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ডাকাতির সময় একজনকে আটকে পিটিয়েছে স্থানীয় বাসিন্দারা। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়। এ ছাড়া ডাকাত দলের আরও দুই সদস্যকে চিনতে পেরেছেন স্থানীয়রা।

ওসি এএফএম নাসিম বলেন, গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে গভীর রাতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে মেরেছে জনগণ। সেখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা