সারাদেশ

প্রথম দিনেই ২৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত! 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে সারাদেশের ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তবে জেলা শহর সহ উপজেলার ২৯টি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষায় ২৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, এবার জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ৯৫৮ জন। এর মধ্যে জেলার মাধ্যমিক বিদ্যালয় গুলো থেকে ১৪ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী, মাদরাসা থেকে ১ হাজার ৮৪ জন আলিম এবং ভোকেশনাল থেকে ৮৯১ জন শিক্ষার্থী এসএসসি (ভোক) পরীক্ষায় অংশ গ্রহন করা কথা ছিল।

তবে মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯২ জন শিক্ষার্থী, মাদরাসা থেকে ৪৪ জন শিক্ষার্থী এবং ভোকেশনাল থেকে ১৪ জন শিক্ষার্থী প্রথম দিনের পরিক্ষায় অংশ নেয়নি!

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুল ইসলাম খান বলেন, রোববার দিনের বাংলা প্রথমপত্র ২৫০ জন অনুপস্থিত ছিল। তাদের অনেকেই গত বছরের অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী রয়েছে।

মোট পরীক্ষার্থীদের সংখ্যায় তারা থাকলেও আজকে হয়ত তাদের পরিক্ষা ছিল না। এছাড়াও অনেকেই হয়ত নানা কারনে পরীক্ষায় অংশ নিতে পারেননি। তবে তাদের সঠিক সংখ্যা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জে সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

তবে, সদর উপজেলার কে.কে. গভমেন্ট ইনস্টিটিউশনে সিট প্লান ছাড়া এক পরীক্ষার্থীর পরিক্ষা নেওয়ার অভিযোগ উঠে। পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ওবায়দুল হককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা