ফাইল ছবি
সারাদেশ

আগুনে পুড়লো ঘুমন্ত ২ বোন

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর এলাকায় আগুনে পুড়ে ঘুমন্ত দুই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

বুধবার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, ওই গ্রামের দুখু মিয়ার মেয়ে সোনিয়া (৮) ও শর্মিলা (২) ।

আরও পড়ুন: মাওয়াতে বাস-ট্রাক সংঘর্ষ নিহত বেড়ে ৮

স্থানীয়সূত্রে জানা যায়, বিকেলে উক্ত এলাকার দুখু মিয়ার স্ত্রী রান্না ঘরে রান্না করছিলো। এ সময় রান্না ঘর থেকে আগুন লাগে। আগুন দ্রুত রান্না ঘর থেকে বসতঘরে লেগে যায়। ঘরে দুখু মিয়ার দুই মেয়ে ঘুমিয়ে ছিলো। আগুনে পুড়ে দুই শিশু ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা