ছবি : সংগৃহিত
সারাদেশ
Welfare Of Humanity - "মানবতার কল্যাণে" 

কেরানীগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ঢাকা জেলার বৃহত্তর থানা কেরানীগঞ্জে Welfare Of Humanity - "মানবতার কল্যাণে" সংগঠন এর পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : মানবতার কল্যাণে'র ইফতার-দোয়া অনুষ্ঠিত

বুধবার (১৯ এপ্রিল) কেরানীগঞ্জ থানার খোলামোড়ায় উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে সংগঠনটি সবার সাথে ঈদ এর খুশি ভাগাভাগি করে নেয়।

২৭ রমজান (বুধবার) খোলামোড়ায় Welfare Of Humanity - "মানবতার কল্যাণে" সংগঠন এর পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণের সময় সদস্যদের পাশাপাশি সংগঠনের অন্যতম প্রধান উপদেষ্টা হাজী মোঃ ফারুক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : পশ্চিম দেওভোগ সোসাইটির ইফতার মাহফিল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্যাকেজে মুরগী, পোলাওয়ের চাল, দুধ, চিনি ও দু‘প্রকারের সেমাইসহ নগদ অর্থও প্রদান করা হয়।

সংগঠনটির আরেকজন উপদেষ্টা ওয়ালীউল-আলম খোকন সাহেব শারীরিক অসুস্থতাজনিত কারণে উপস্থিত থাকতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং সবাইকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন : শেষ হলো জলকেলি উৎসব

মানবতার কল্যাণে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্নভাবে সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রম এখন আর কেরানীগঞ্জে সীমাবদ্ধ নেই। তারা বিগত বন্যায় সিলেট, কুড়িগ্রামেও বন্যাদূর্গতদের মাঝে উপস্থিত থেকে ত্রান-সহযোগিতা পৌছে দিয়েছে।

আগামীতে তাদের এই মানবিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এদিকে সারা দেশব্যাপী এই মানবিক উন্নয়ন মূলক কাজ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছে সংগঠনটি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা