ছবি : সংগৃহিত
সারাদেশ

মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী শাশুড়ি ও পুত্রবধূ প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় তাদের শিশু সন্তানও গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন : উখিয়া দেড়শ বস্তা শামুক ও ঝিনুক জব্দ

নিহত শাশুড়ি জহুরা খাতুন (৫৫) নান্দাইল উপজেলার অরণ্যপাশা পুর্বপাড়া এলাকার আব্দুল হেকিমের স্ত্রী। পুত্রবধূ বৃষ্টি আক্তার (২৪) এর স্বামীর নাম উজ্জ্বল মিয়া। আহত শিশুটি বৃষ্টি আক্তারেরই সন্তান।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের অরণ্যপাশা নামক এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে যানবাহনের চাপ

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় ময়মনসিংহগামী অটোরিকশাটিকে দ্রুত গতির একটি মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা থেকে দুই নারী ও এক শিশু ছিটকে রাস্তায় পড়ে যায়।

তিনি বলেন, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুই নারীর মৃত্যু ঘটে। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মাইক্রোবাসটি ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি শফিকুল ইসলাম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা