ছবি : সংগৃহিত
সারাদেশ

পানছড়িতে আওয়ামী লীগের ঈদ সামগ্রী বিতরণ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : নতুন জুতা না পেয়ে কিশোরের আত্মহত্যা!

সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী লীগ পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে ৩নং সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী তুলে দেন এবং পাশাপাশি ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঈদ বোনাস হিসেবে নগদ অর্থ তুলে দেন প্রধান শিক্ষক মো. ছাদেক আলী'র হাতে।

আরও পড়ুন : মহালছড়িতে অগ্নি নির্বাপণ মহড়া

এ সময় পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ রায়, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আহির উদ্দিন, ৩নং পানছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়েদুল হক আবাদ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা