ছবি : সংগৃহিত
সারাদেশ

নতুন জুতা না পেয়ে কিশোরের আত্মহত্যা!

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ঈদ উপলক্ষে বাবার কাছে এক জোড়া নতুন স্কোটিং জুতার বায়না করেছিল স্কুল ছাত্র নাহিদ হাসান (১৪)। অভাবী বাবা আহম্মদ আলী ঠিক সময়ে ছেলের আবদারটি পূরণ করতে পারেনি। ফলে অভিমানে আত্মহত্যার পথ বেছে নেয় কিশোর নাহিদ।

আরও পড়ুন : মহালছড়িতে অগ্নি নির্বাপণ মহড়া

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাটি ঘটে পৌরসভার উলিপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ে।

নাহিদ হাসান মুন্সিপাড়া গ্রামের আহম্মদ আলীর পুত্র। সে মেরাজ উদ্দিন মেমোরিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন : বকশীগঞ্জে কার্ড বিতরণে অনিয়ম

নিহতের পিতা আহম্মদ আলী জানান, নাহিদ চাকা লাগা জুতা (স্কোটিং জুতা) আমার কাছে কিনে চেয়েছিল। একদিকে টাকার অভাব, অন্যদিকে ওই জুতা পরে রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ঘটতে পারে এই আশংকায় জুতা কিনে দেইনি।

এতে অভিমানে শনিবার (১৫ এপ্রিল) বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবার ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর গত রোববার সন্ধ্যায় কলেজিয়েট স্কুলের নতুন ভবনের সিঁড়ির মধ্যে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন : গাইবান্ধায় মাকে শ্বাসরোধে হত্যা

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, নিহতের বড় ভাই নাসির উদ্দিন (২৩) বেকারত্বের কারণে গত এক সপ্তাহ আগে বাসার শয়ন ঘরে ফাঁস দেয়ার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা