সারাদেশ

পদ্মায় ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু

জেলা প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুর নিচ দিয়ে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু হয়েছে।

আরও পড়ুন : সুদানে সংঘর্ষ, নিহত বেড়ে প্রায় ২০০

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা থেকে মোটরসাইকেল পারাপার শুরু হয়। এতে মোটরসাইকেল প্রতি ভাড়া পড়ছে ১৫০ টাকা এবং যাত্রী প্রতি ৩৬ টাকা।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১৭ এপ্রিল) বিকেলে পরীক্ষামূলকভাবে একটি মোটরসাইকেল নিয়ে ফেরি কলমিলতা শিমুলিয়া ঘাট ছেড়ে যায়। ফেরিটি পদ্মা সেতুর নিচ দিয়ে অতিক্রম করে দেড় ঘণ্টা পর মাঝিকান্দি ঘাটে পৌঁছায়। তবে মাঝিকান্দি ঘাট এলাকায় কিছু অংশে নাব্য সংকট রয়েছে।

জামাল হোসেন বলেন, নাব্য সংকট নিরসন, পন্টুন, আজ থেকে প্রতিদিন ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি তিন ঘণ্টা পর পর মোটরসাইকেল পারাপার করা হবে। তবে মোটরসাইকেলের চাপ বেশি থাকলে নির্দিষ্ট সময়ের আগে ফেরি ছেড়ে দেওয়া হবে। গাড়ির চাপ বেশি থাকলে প্রয়োজনে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে।

আরও পড়ুন : মিয়ানমারে ৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার অধিকাংশ মানুষ ঢাকামুখী। তারা যেন মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি যেতে পারে সেই লক্ষ‌্যে সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে বর্তমানে ফেরি কুঞ্জলতা ও কলমিলতা দিয়ে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)। এসব ফেরিতে প্রতি ট্রিপে ১৫০ মোটরসাইকেল পার হতে পারবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার কার্যক্রম অব্যাহত থাকবে। শিমুলিয়ায় মোট ৪টি ফেরিঘাটের মধ্যে ভিআইপি ফেরিঘাটটি (৪ নম্বর) মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবহার করা হচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা