সারাদেশ

কাভার্ড ভ্যান চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নাটোরে ৬ জনের যাবজ্জীবন

নিহত মো. সামির (১৬) জেলার কবিরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে। তিনি কবির হাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

শুক্রবার ( ১৪ এপ্রিল) ভোর রাতের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার কবিরহাট টু বসুরহাট সড়কের করালিয়া এলাকার চেয়ারম্যান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মামুন বলেন, বসুরহাট পৌরসভা এলাকায় যানবাহন থেকে টোল আদায়ের বিটের মালিক শ্রমিক লীগ নেতা ফারুক। একাধিকস্থানে লাইনম্যান টোলের এসব টাকা সংগ্রহ করে।

বৃহস্পতিবার দিবাগত রাতে লাইনম্যান না থাকায় ফারুক তার ভাগিনা সামিরকে বিটের টাকা সংগ্রহ করতে পাঠায়। একপর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে একটি কাভার ভ্যান বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের চৌধুরী প্লাজার সামনে টোলের টাকা না দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

এরপর সামির ও তার সাথে আরো কয়েকজন দুটি সিএনজি নিয়ে ওই কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাওয়া করে। তারপর বসুরহাট পৌরসভার করালিয়া এলাকার চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে তারা কাভার্ড ভানকে সামনে থেকে গতিরোধ করেন।

ওই সময় সামির সিএনজি থেকে নেমে কাভার্ড ভ্যানকে হাতের ইশারায় থামতে বললে কাভার্ড ভ্যানের চালক থাকে চাপা দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে রাত ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লিখিত কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা