ছবি-সংগৃহীত
সারাদেশ

‘বাহুবলীর’ অস্ত্র দিয়ে ডাকাতি, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি : ফরিদপুরে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জুয়েল তালুকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : শুক্রবার থেকে চলবে ঈদ স্পেশাল বাস

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান এ তথ্য জানান।

এদিন ‍বিকেলে জুয়েল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এরআগে সোমবার (১০ এপ্রিল) রাত আড়াইটার দিকে ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াই গ্রামের নিজ বাড়ি থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতি করে নেওয়া ১০ হাজার পাঁচশ টাকাও জব্দ করা হয়।

আরও পড়ুন : তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ

এছাড়া ওই এলাকায় তল্লাশি করে ডাকাতির জন্য ব্যবহৃত ভারতীয় জনপ্রিয় সিনেমা বাহুবলীর নায়কের অস্ত্রের মতো দেখতে স্টিলের ৩টি কুড়াল, দুটি বড় রামদা, দুটি দা, একটি বড় আকৃতির ছুড়ি, একটি করাত জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার জানান, গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাকে করে কয়েকজন ব্যবসায়ী গরু কেনার জন্য চরদুয়াইর গ্রাম থেকে একটি পিকআপে করে খুলনার এক হাটের উদ্দেশ্যে রওনা হন। তাদের কাছে ৯ লাখ ৭৬ হাজার ৪৮০ টাকা ছিল। তারা সদরপুর-তারাইল সড়ক ধরে নাসিরাবাদ ইউনিয়নের রায়হান ডাক্তারের বাড়ির কাছাকাছি পৌঁছালে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল সড়কে গাছ ফেলে তাদের যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ীদের পিটুনি দিয়ে তাদের কাছ থেকে গরু কেনার টাকা নিয়ে নেন।

আরও পড়ুন : ইকুয়েডরে অস্ত্রধারীদের হামলায় নিহত ৯

সোমবার দিবাগত রাতে এ ব্যাপারে সদরপুরের চরমানাই গ্রামের মিরাজ মাতুব্বর (৬২) বাদী হয়ে ভাঙ্গা থানায় ডাকাতির অভিযোগে একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, তিনি ও তার সঙ্গী ওমর শেখ (৬০), আলামিন বেপারি (৩৫), আমিরুল বেপারি (৩০), মোমিন সরদার (৫৭), ফরিদ মুন্সী (৪০) পিকআপে করে খুলনা যাওয়ার পথে ওই ডাকাত দলের খপ্পড়ে পড়েন। তারা সড়কে গাছ কেটে পিকআপটি থামায়। পরে ১২/১৩ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাদের কাছ থেকে ৯ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা এবং ৬টি মোবাইল ফোন ডাকাতি করে। ডাকাতরা অনুমানিক ১০/১৫ মিনিট ধরে ডাকাতি করে চলে যায়।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াই গ্রামের বাসিন্দা জুয়েল তালুকদারকে গত সোমবার রাত আড়াইটার দিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : মিয়ানমারে হামলায় নিহত বেড়ে ১০০

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার পরিদর্শক মো. জুয়েল হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে গ্রেফতার হওয়া জুয়েল তালুকদার ফরিদপুর জজ আদালতের বিচারক শফিকুল ইসলামের কাছে এ ডাকাতির ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

তিনি আরো বলেন, জবানবন্দি গ্রহণ শেষে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছি। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা