ছবি: সংগৃহীত
সারাদেশ

বোমা রেখে চাঁদার হুমকি

নিজস্ব প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলায় বিশারৎ হোসেনের (৪৫) বাড়িতে বোমা রেখে ২০ লাখ টাকা চাঁদার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

উদ্ধার করা চিরকুটে লেখা রয়েছে, ‘বিশ লাখ টাকা চাঁদা না দেওয়া পর্যন্ত এই ঘরে একটা ইট গাঁথা যদি হয়, তাহলে এই বোমাগুলো থুয়ে গেলাম। পরের বার তোদের মাথায় ফেলবো, কথাটা মোনে রাখিস’।

সোমবার (১০ এপ্রিল) সকালে গাংনী থানা পুলিশের একটি টিম ৪ টি বোমা ও চিরকুট উদ্ধার করে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

বিশারৎ হোসেন উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মোল্লা পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

বিশারৎ হোসেন বলেন, রাতে কোনো এক সময় শয়ন কক্ষের দরজার সামনে একটি প্লাস্টিকের ব্যাগে ৪ টি বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট পেয়ে পুলিশকে ফোনে জানালে তারা এসে সেগুলো উদ্ধার করে।

আরও পড়ুন : ভারতে গাছচাপায় নিহত ৭

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এসআই মাসুদ ও এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।

এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা