ছবি: সংগৃহীত
সারাদেশ

জলদস্যুদের হামলায় জেলে নিহত

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হামলায় এক জেলের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ৪০০ অভিবাসী নিয়ে ভাসছে নৌকা

সোমবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জেলে নূরুল ইসলাম হাওলাদার।

আরও পড়ুন : ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না

নিহতের ছেলে সুমন হাওলাদার বলেন, প্রতিদিনের মতো রোববার (৯ এপ্রিল) রাতে তার বাবা নূরুল ইসলাম ও ভাই মোহাম্মদ আলী হাওলাদার মেঘনা নদীতে মাছ ধরতে যান। ভোরে ফিরে আসার সময় সংঘবদ্ধ জলদস্যুরা তাদের নৌকায় হামলা চালিয়ে নগদ টাকা, মাছ ও জাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় বাধা দেওয়ায় জলদস্যুরা লাঠি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার বাবা নূরুল ইসলাম হাওলাদার মাথায় গুরুতর আঘাত পেয়ে নদীতে পড়ে যান।

আরও পড়ুন : তাইওয়ানেকে ঘিরে রেখেছে চীন

তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোহাম্মদ আলী হাওলাদারও আহত হয়েছেন।

মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ২ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) থান্ডার খাইরুল ইসলাম জানান, শুনেছি জলদস্যুরা ঐ জেলের কাছ থেকে জাল ও মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টায় জেলে বাধা দিলে তাকে পিটিয়ে জলদস্যুরা নদীতে ফেলে হত্যা করে।

আরও পড়ুন : এবার গঙ্গার নিচে চলবে মেট্রো

তবে প্রাথমিক তদন্তে ভিন্ন কিছু পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা