ছবি: সংগৃহীত
সারাদেশ
বায়ুদূষণ

৭ যানবাহন ও ৬ ইটভাটাকে জরিমানা

সান নিউজ ডেস্ক : বায়ুদূষণ বিরোধী অভিযানের অংশ হিসেবে ৭ টি যানবাহন ও ৬ টি ইটভাটা থেকে ২০ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

রোববার (৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এই আদালত পরিচালনা করা হয়।

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকায় অবৈধ ইটভাটা পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ টি ইটভাটা থেকে মোট ১০ লাখ টাকা এবং চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকায় ৪ টি ইটভাটা থেকে মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন : ভারতে গাছচাপায় নিহত ৭

এছাড়া রাজধানীর মতিঝিল এলাকায় এই আদালতের মাধ্যমে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৭ টি যানবাহন থেকে মোট ২১ হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং পরিচালিত বায়দূষণ বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা