সারাদেশ

শ্রীনগরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তিন দোকান ও বালাশুর বাজারে রবিবার অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম।

এ সময় উপজেলার বালাশুর বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে মোল্লা এন্টারপ্রাইজকে ৬ হাজার ও আল-আমিন ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে, উপজেলার তিনদোকান বাজারে অভিযান চালিয়ে অনুমোদন বিহীন রং ও ঘন চিনি ব্যবহারের অপরাধে পরিজাত বেকারীকে ৬ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় একই বাজারের দ্বীন ইসলাম ষ্টোর ও ইমন ষ্টোরকে ১ হাজার টাকা করে জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম বলেন, বালাশুর বাজারে বেশী দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল।

আরও বলেন, সরকার সিলিন্ডার বিক্রিতে ১১’শ ৭৮ টাকা বেঁধে দিলেও বাজারের মোল্লা এন্টারপ্রাইজ ও আল-আমিন ষ্টোরে প্রতিটি সিলিন্ডার ১২’শ ৮০ টাকায় বিক্রি করছিলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা