সারাদেশ

হামীম গ্রুপের সৌজন্যে প্রধানন্ত্রীর ঈদ উপহার 

বিভাষ দত্ত ফরিদপুর (প্রতিনিধি) : ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে আজাদ এর সৌজন্যে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে ঈদ উপহার প্রদান করা হয়।

আরও পড়ুন: ঝালকাঠিতে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদী এর সভাপতিত্বে গজারিয়া বাজারে আজ রবিবার সকাল ১১ টায় দেশরত্ন শেখ হাসিনার ঈদ উপহার সুবিধা বঞ্চিত ৭০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি কে এম সেলিম,সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ড.যশোদা জীবন দেবনাথ,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া,পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান রাহাত খান, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ অন্যান্য নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই রমজান মাসে কোন ইফতার পার্টি যাতে না করা হয় তাই জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জনাব এ কে আজাদ আজ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে এসেছেন।

আরও পড়ুন: দুধবাহী গাড়ির চাপায় নিহত

বক্তারা আরোও বলেন এই আসনে সামনের জাতীয় নির্বাচনে এমন দানশীল মানুষকেই আমরা আমাদের এমপি হিসেবে দেখতে চাই। আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নেত্রী যাকে মনোনয়ন দিবেন আমরা সকলেই তার পক্ষ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা