ছবি-সংগৃহীত
সারাদেশ

দুধবাহী গাড়ির চাপায় নিহত ১

জেলা প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে মিল্কভিটার দুধবাহী গাড়ির চাপায় চঞ্চল মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন : বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে নিহত ১

রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চঞ্চল মোল্লা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চর নারান্দিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিল্কভিটার দুধবাহী গাড়িটি মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো। সে সময় ঢাকাগামী মোটরসাইকেলটি বাথুলি এলাকায় ওভারটেক করতে গিয়ে ওই গাড়িটির সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে চালক গাড়িটি লেনের ওপরে উঠিয়ে দেন। এ সময় মোটরসাইকেলটি গাড়ির চাকায় পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

আরও পড়ুন : বাসের ধাক্কায় হাফেজের মৃত্যু

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। নিহতের পকেটে পাওয়া আইডিকার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে গাড়িটির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা