ছবি-সংগৃহীত
সারাদেশ

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে নিহত ১ 

জেলা প্রতিনিধি : কক্সবাজারের রামুতে গরু চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষে আব্দুল জব্বার (৪০) নামে একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রবাসে ৩ লাখ কর্মী

শনিবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক জানিয়েছেন, কাউয়ারখোপ ডেফারকুল এলাকা দিয়ে পাঁচটি গরু পাচার হচ্ছিল। খবর পেয়ে গরুগুলো জব্দ করে নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির টহল দল। জব্দ করা গরুগুলো নিয়ে পূর্ব কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান সড়কে উঠতেই বিজিবির ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন গরু চোরাকারবারি চক্রের সদস্যরা।

আরও পড়ুন : বুরকিনা ফাসো সন্ত্রাসীদের হামলায় নিহত ৪৪

দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়েন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল জব্বার নামের এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় বিজিবির একাধিক সদস্য আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আজিজুল হক দাবি করেন, নিহত আব্দুল জব্বার গরু চোরাকারবারি চক্রের সদস্য না। তিনি স্থানীয় একটি রড-সিমেন্টের দোকান করতেন। সংঘর্ষের সময় তিনি মারা গেছেন।

আরও পড়ুন : নাইজেরিয়া সশস্ত্র বন্দুক হামলায় নিহত বেড়ে ৭৪

এ প্রসঙ্গে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিমকে ফোনে পাওয়া যায়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা