ছবি : সংগৃহিত
সারাদেশ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি, জামালপুর : জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় পিকআপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

রোববার (৯ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায়।

নিহতরা হলেন- জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার শাহ আলম (৩৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মন (২৭) ও পিকআপ চালক কাজল (৩৫), তার বাড়ি জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকায়।

আরও পড়ুন : গাইবান্ধায় লাইভে এসে যুবকের আত্মহত্যা

জানা যায়, নারায়নগঞ্জ থেকে লবন বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩৬২৯৬) মেলান্দহে যাচ্ছিল। বিপরীত দিকে থেকে গ্রামীনফোনের কাজ করে পিকআপভ্যানযোগে (ঢাকা মেট্রো-ঠ-১১-২৯৯৪) জামালপুরে ফিরছিলেন। দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কের মেলান্দহের বেতমারী এলাকায় লবন বোঝাই ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ত্রিপুরাদের বর্ণিল বৈসু শোভাযাত্রা

তিনি বলেছেন, ‘আজ ভোরে মালঞ্চ এলাকায় ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছে।’

ওসি আরো বলেন, লাশগুলো মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা