সারাদেশ

স্বামীর ঝুলন্ত লাশ দেখে স্ত্রীর চিৎকার

ঈশ্বরগঞ্জ (সংবাদদাতা) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুন্দিয়া ইউনিয়নের সাকুয়া গ্রামে আব্দুর রাজ্জাক খান (৭০) এর ঝুলন্ত লাশ দেখে চিৎকার করছিলেন তার স্ত্রী। গত শুক্রবার রাতে তিনি নিজ ঘরের আঁড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

আরও পড়ুন : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গ্রেফতার

জানা যায়, ৩ যুগের অধিক সময় ধরে সে কোণাপাড়া বাজারে চা-বিক্রি করে আসছিলো। ইতোমধ্যে তার চোখে অসুখ দেখা দেওয়ায় চেয়ারম্যানসহ স্থানীয় লোকদের আর্থিক সহায়তায় চোখের অপারেশন করেন। অপারেশনের পরে নিয়মিত ঔষধ সেবন না করায় তার চোখের ব্যাথা আরো তীব্র আকার ধারণ করে। এতে সে মানুষিকভাবে বিপর্যস্ত হয়ে ফাঁস নেন বলে স্থানীয়দের ধারনা।

ঘটনার দিন স্ত্রী ছাড়া পরিবারের আর কেউ বাড়িতে ছিলো না। সেহেরির সময় স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ভয়ে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন এসে জড়ো হয়।

ওই ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা জানান, একমাস পূর্বে তার চোখের অপারেশনের জন্য আমি ব্যাক্তিগত ভাবে ১২ হাজার ও স্থানীয়দের কাছ থেকে ৫ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছি।

আরও পড়ুন : অচিরেই বর্তমান সরকারের পতন নিশ্চিত করা হবে

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা