ছবি-সংগৃহীত
সারাদেশ

বান্দরবানে গুলিবিদ্ধ ৮ মরদেহ হস্তান্তর

জেলা প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়িতে দুই গ্রুপ সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত ৮ জনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

আরও পড়ুন : অগ্নিসন্ত্রাসের প্রতি বিএনপির দুর্বলতা

শনিবার (৮ এপ্রিল) দুপুরে ময়নাতদন্ত শেষে বান্দরবান সদর হাসপাতাল থেকে বম সোস্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি লালজার লম বম মরদেহগুলো গ্রহণ করেন।

নিহতরা হলেন জুবরাংপাড়া এলাকার লাল ঠাজার বম, সাংখুম বম, বয়রেম রোয়াত বম, সানপির থাং বম, ভানদুহ বম, লাল লিয়ান ঙাক বম, রনিনপাড়া এলাকার বম রাং থাম ও পাইংক্ষ্যংপাড়া এলাকার জেইহিম বম। বিএসসি সভাপতি লালজার লম বম তাদের পরিচয় নিশ্চিত করেন।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান মরদেহ হস্তান্তরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ভারত আসছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

স্থানীয়রা সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল রোয়াংছড়ির খামতাংপাড়া এলাকায় দুইপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এসময় জীবন বাঁচাতে স্থানীয়রা পাশের রুমা উপজেলা ও রোয়াংছড়ি সদরে পালিয়ে যায়। পরদিন শুক্রবার সকালে উপজেলার খামতাংপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকার পাশের জঙ্গলে ছড়ানো ছিটানোভাবে গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ওইদিন দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা আরও জানায়, নিহতদের মধ্যে লাল ঠাজার বম জুবারাংপাড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কাজ করতেন, সাংখুম বম জুবরাংপাড়া চার্চের এক্সিকিউটিভ সদস্য, বয়রেম রোয়াত বম পটিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী, সানপির থাং বম রুমা সাঙ্গু কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন : নির্বাচনে সরকারি দল একটি পক্ষ

ওসি আবদুল মান্নান বলেন, খামতাংপাড়া এলাকা থেকে উদ্ধার ৮ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে সৎকারের জন্য বম সোস্যাল কাউন্সিলের সভাপতি লালজার লম বমের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বা তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তীকালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা