ছবি : সংগৃহিত
সারাদেশ
মাদক সেবনে বাধা

নারীসহ ১৫ জনকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের পৌর শহরে মাদক সেবনে বাধা দেওয়ায় তিন নারীসহ ১৫ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : ৮০ কেজি ব্রয়লার মরা মুরগির মাংস জব্দ

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মাদারীপুর পৌর শহরের থানতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্হানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আহতরা হলেন- মোশাররফ হোসেনের ছেলে শাহাজউদদীন (২৭), রফিক হাওলাদারের ছেলে জাবেদ হাওলাদার (২২), আলমগীর হাওলাদারের ছেলে মাহবুব (৩৫), কাজী শিপনের ছেলে সিফাত (৩০), আকতার খানের ছেলে রিয়াদ খান (২৮), জাহাঙ্গীর খানের ছেলে রনি খান (২৩), রহিম হোসেনের ছেলে বকুল (৫০), হাবিবুর রহমানের স্ত্রী সালেহা (৫০), ফিরোজ বেপারীর মেয়ে নাদিয়া (১৮), আখতার খানের স্ত্রী রেবা খানসহ (৫০) অন্তত ১৫ জন।

আরও পড়ুন : ক্ষমতার অপব্যবহার, অধ্যক্ষ ওএসডি

ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে, থানতলী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির পাশে বসে মাদক সেবন করছিলো কিছু বখাটে।

সালেহা বেগম নামের এক মহিলা তাদেরকে রোজার দিনে মাদক সেবন করতে নিষেধ করেন। এতে বখাটেরা ক্ষুব্ধ হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। সেখান থেকে চলে গিয়ে বেশ কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্র এবং লাঠি নিয়ে ওই বাড়িতে হামলা করে। এখানে ২০-৩০ জন যুবক অতর্কিত তাদের ওপর হামলা চালান।

আরও পড়ুন : শরীয়তপুরে ঘুষের টাকাসহ বিসিক কর্মকর্তা গ্রেফতার

হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মাদক সেবনে বাধা দেওয়ার কারণে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা এর বিচার চাই বলে আহতরা দাবি জানান।

সন্ধ্যার দিকে শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে অনেকেই হাসপাতালে আসেন জানিয়ে মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. বজলুর রহমান বলেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : আসামে ৩ বাংলাদেশি গ্রেফতার

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলে এসেছে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনোয়ার হোসেন চৌধুরী।

অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা