রিকশাচালক
সারাদেশ

গাড়িচাপায় রিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়িচাপায় মো. নূরুল ইসলাম (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে

শুক্রবার (৭ এপ্রিল) রাত ৩টার দিকে বিবির বাগিচা দুই নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ভোরে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

নূরুল ইসলামকে নিয়ে আসা এক পথচারী বলেন, যাত্রাবাড়ীর বিবির বাগিচা ২নং গেট এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা