সারাদেশ

আমাদের বাঁচার অবস্থা নেই

কামরুল সিকদার, বোয়ালমারী (প্রতিনিধি ) : কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর বলেছেন, 'আমরা জনগণের ভোটের অধিকার চাই, ভাতের অধিকার চাই। দ্রব্যমূল্যর দাম যেভাবে বেড়েছে তাতে আর আমাদের বাঁচার অবস্থা নেই। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়ায় জিনিসপত্রের দাম বেড়ে গেছে।'

আরও পড়ুন : স্বামীর ঝুলন্ত লাশ দেখে স্ত্রীর চিৎকার

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জনশক্তির উপরে আর কোন শক্তি নেই। জনশক্তিকে সংগঠিত করতে হবে।' এই অবস্থান কর্মসূচি থেকে আপনাদের অঙ্গীকার করতে হবে এই দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে সরকারকে বিদায় দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। বিদ্যুত ও দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, এই সরকারকে আমরা চাই না।'

তিনি আরো বলেন, 'সামনে আরো বড় আন্দোলন করা হবে। ইনশাআল্লাহ আমরা সেই আন্দোলনে জিতবো; আওয়ামী লীগ পরাজিত হবে।'

শনিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমী চত্বরে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুন : স্বামীর ঝুলন্ত লাশ দেখে স্ত্রীর চিৎকার

বোয়ালমারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় ও উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, সহ সভাপতি খান আতাউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক গোলাম কুদ্দুস মোল্যা, বোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, চতুল ইউনিয়নের বিএনপির সভাপতি একলিম শরীফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, কাউন্সিলর শেখ আজিজুল হক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মনির হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মিল্টন খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা নিউটন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আনিসুরজ্জামান তপু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ মিয়া প্রমুখ।

বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আলোচনা শেষে ইফতার বিতরণ করা হয় সকলের মাঝে। তবে কর্মসূচিতে বিএনপির অপর সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সমর্থকদের এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

আরও পড়ুন : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গ্রেফতার

অপরদিকে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আজম খান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম শেখ, সাধারণ সম্পাদক মিয়া আকরামুজ্জামান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব রবিউল হক রিপন প্রমুখ। উপজেলা বিএনপির সভাপতি আব্বাসের সভাপতিত্বে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা