বিনোদন

আমাদের দোকান পুড়ে ছাই হয়ে গেছে

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা তার জীবনেও ঘটেছে। সেই দুঃখজনক অতীত স্মরণ করে এই নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

আরও পড়ুন: আপত্তিকর অবস্থায় ধরা পড়েন বিপাশার স্বামী!

বঙ্গবাজারের ঘটনায় শোক প্রকাশ করে সোশ্যাল হ্যান্ডেলে অপু বিশ্বাস লিখেছেন: ‘১৯৯৫ সাল, তখন আমি অনেক ছোট। আগুন, পুড়ে যাওয়া কিছুই বুঝি না। শুধু একদিন দেখলাম মা বাবা কাকা দিদি সবাই কান্না করছিল। বলছিল আমাদের সব শেষ।’

অপু বিশ্বাসের বাবা ব্যবসায়ী। বগুড়া নিউ মার্কেটে তিনি ব্যবসা করতেন। বিষয়টি উল্লেখ করে এই নায়িকা লিখেছেন: ‘বগুড়া নিউ মার্কেটে আমাদের দুটি দোকান ছিল। পরদিন ঈদ। বাবা কাকা চাঁদরাতে দোকানদারী শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল। ভোরবেলা তারা জানতে পারে তাদের দুটি দোকানসহ পুরো নিউ মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। তখন বুঝিনি আমাদের উপর দিয়ে কি গেছে! কিন্তু আজ বুঝতে পারছি বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে।’

‘এ রকম মর্মান্তিক দুর্ঘটনা আর কখনো যেন কোনো পরিবারের উপরে না আসে। উপরওয়ালা সহায় হোন।’ লিখেছেন অপু।

আরও পড়ুন: শ্রাবন্তীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

এদিকে আজ বিদ্যানন্দর উদ্যোগে পথশিশু ও দিনমজুরদের সঙ্গে ইফতার করেছেন অপু বিশ্বাস।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা