বিনোদন

আপত্তিকর অবস্থায় ধরা পড়েন বিপাশার স্বামী!

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম আবেদনময়ী তারকা অভিনেত্রী বিশাপা বসু। বিয়ের পর যেন একদম উধাও হয়ে গেছেন এই তারকা। কন্যাকে নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তার।

আরও পড়ুন: আমার ভয়ঙ্কর রকমের ভালোবাসা দরকার!

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিভিন্ন ধরণের ছবিও পোস্ট করেন তিনি। কিন্তু বিয়ের সাত বছর পার হলেও কর্ণের পরকীয়া সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে এখনো চর্চা থামেনি।

মূলত ধারাবাহিক নাটক থেকেই অভিনয় শুরু করেছিলেন কর্ণ। তিন বছর কাজ করার পর ‘দিল মিল গায়ে’ সিরিয়ালের মাধ্যমেই সাফল্যের স্বাদ পান তিনি। অভিনয় জগতে নিজের পরিচিতি তৈরি হওয়ার পর টেলি অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কর্ণ। কিন্তু তাদের সম্পর্ক বেশি দিন টিকেনি। দশ মাস এক ছাদের নিচে থাকার পর কর্ণের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন শ্রদ্ধা।

আরও পড়ুন: ফিরছেন কুসুম শিকদার

এদিকে কর্ণ যে ডান্স রিয়্যালিটি শোতে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, সেই শোতে কর্ণের কোরিয়োগ্রাফার ছিলেন নিকোল অ্যালভারেস। এমনকি নিকোলের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন কর্ণ। আর এ খবর প্রকাশ্যে আসায় কর্ণ এবং শ্রদ্ধার বিবাহবিচ্ছেদ হয়।

এ বিচ্ছেদের তিন বছর পর সহ-অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেন কর্ণ। ‘দিল মিল গায়ে’ ধারাবাহিকের শুটিংয়ের দৌলতে জেনিফারের সঙ্গে আলাপ হয় কর্ণের। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। এমনকি টেলিভিশনের পর্দায় কর্ণ-জেনিফারের জুটি দর্শকদের মনেও খুব ধরেছিল। কিন্তু কর্ণ এবং জেনিফারের সম্পর্কের মধ্যেও চিড় ধরে। জেনিফার জানতে পারেন যে, কর্ণের সঙ্গে নিকোলের আবার সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রী শ্রদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন কর্ণ।

আরও পড়ুন: শাহরুখের প্রেমিকা হয়ে ছবি করতে চাই

একইসঙ্গে দুই নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে থাকার কথা জানতে পেরে যান জেনিফার। ফলে কর্ণের সঙ্গে একই বাড়িতে থাকলেও কথা বলা বন্ধ করে দিয়েছিলেন এ অভিনেত্রী। আর সেই সময় কর্ণের সঙ্গে ‘দিল মিল গায়ে’ ধারাবাহিকের শুটিং করতেন জেনিফার।

শোনা যায়, দুইজনের মধ্যে কথোপকথন বন্ধ থাকায় শুটিং ফ্লোরে একে অপরের কাছেও যেতেন না জেনিফার-কর্ণ। এমনকি শুটিংয়ের সময়গুলোও আলাদা করে নিয়েছিলেন তারা। একসঙ্গে কোনো দৃশ্যে অভিনয় না থাকলে শুটিং ফ্লোরে অন্য সময়েই আসতেন তারা।

এদিকে জেনিফারের সঙ্গে অশান্তি হওয়ার পর শ্রদ্ধা এবং নিকোলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন কর্ণ। কর্ণ তার নিজের ভুল বুঝতে পেরেছেন বলে তাকে ক্ষমাও করে দেন জেনিফার। ফলে তাদের সম্পর্ক আবারও জোড়া লাগে। কিন্তু কিছুদিন পর তাদের সম্পর্কে এক তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয়।

আরও পড়ুন: আবারও আদালতে জ্যাকুলিন

এদিকে জেনিফারের কানে কর্ণের সঙ্গে সুরভির সম্পর্কের কথা আসে। শুটিং শেষ হয়ে যাওয়ার পরেও শুটিং সেটে সুরভির সঙ্গে কর্ণ সময় কাটাতেন বলে জানতে পারেন তিনি। কর্ণ-সুরভিকে হাতেনাতে ধরবেন বলে একদিন সোজাসুজি শুটিং ফ্লোরে পৌঁছে যান জেনিফার। সেখানে গিয়ে দুইজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন এ অভিনেত্রী। রাগ সামলাতে না পেরে কর্ণের গালে চড় মেরে বসেন জেনিফার।

প্রথমবার ক্ষমা করে দিলেও দ্বিতীয় বার একই ভুলে কর্ণকে ক্ষমা করতে পারেননি জেনিফার। তার সঙ্গে একই ছাদের নিচে থেকেও বারবার বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে কর্ণের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন জেনি‌ফার।

আরও পড়ুন: পোড়া কাপড় কিনলেন বুবলী

২০১৪ সালে দুইবছর সংসার করার পর কর্ণ-জেনিফারের বিচ্ছেদ হয়। বলিউড পাড়ার একাংশের দাবি, বিপাশা বসুর সঙ্গে ‘অ্যালোন’ সিনেমাতে কাজ করার সময় তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কর্ণ। সেই কারণেই নাকি কর্ণকে ডিভোর্স দেন জেনিফার।

‘অ্যালোন’ নামের হরর ঘরানার হিন্দি সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পাওয়ার এক বছরের মধ্যেই বিপাশাকে বিয়ে করেন কর্ণ। বিয়ের পর আর সে রকমভাবে অভিনয় করতে দেখা যায়নি তাদের কাউকেই। এখন কন্যাসন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ তারকা জুটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা