ছবি-সংগৃহীত
বিনোদন

আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক : প্রতারণার মামলায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ও তার ব্যবসায়ীক পার্টনার ক্রুনালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন রাঁচির একটি আদালত।

আরও পড়ুন : শাহরুখের প্রেমিকা হয়ে ছবি করতে চাই

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাঁচির সিভিল কোর্ট তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ডের চলচ্চিত্র প্রযোজক অজয় কুমার চেক বাউন্স, প্রতারণা ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেছেন আমিশা ও তার পার্টনারের বিরুদ্ধে। কোর্ট সমন পাঠানোর পরও শুনানিতে হাজির হননি আমিশা-ক্রুনাল। এমনকী তাদের কোনো আইনজীবীও উপস্থিত হননি। তারপর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আগামী ১৫ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

ইন্ডিয়ান পেনাল কোড ৪২০, ১২০ ধারায় মামলাটি দায়ের করেছেন অজয় কুমার সিং।

ঘটনার বর্ণনা দিয়ে অজয় কুমার বলেন, আমিশা প্যাটেল ও তার পার্টনার আমার কাছ থেকে ২ কোটি ৫০ লাখ রুপি নিয়েছেন। ২০১৩ সালে ‘দেশি ম্যাজিক’ সিনেমার শুটিং করেন আমিশা। ওই সময়ে এই অর্থ নেন। কথা ছিল, শুটিং শেষে সুদসহ সব অর্থ ফেরত দেবেন তারা। ২০১৮ সালে আমাকে দুটি চেক প্রদান করেন। একটি ২ কোটি রুপির অন্যটি ৫০ লাখ রুপির। কিন্তু দুটি চেকই বাউন্স করে।

আরও পড়ুন : মস্কো চলচ্চিত্র উৎসবে ‘পেয়ারার সুবাস’

এবারই প্রথম নয়, এর আগে ২০২১ এর ডিসেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল এই অভিনেত্রীর বিরুদ্ধে। ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আমিশা ৩২ কোটি ২৫ লাখ রুপি ধার নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।

আমিশা অভিযোগকারী প্রতিষ্ঠানকে দুটি চেক দেন। কিন্তু চেকগুলো ব্যাংকে জমা দেওয়া হলে দুটি চেকই বাউন্স করে। এরপর ১০ লাখ রুপি চেক জালিয়াতির অভিযোগ উঠেছিল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা