ছবি-সংগৃহীত
বিনোদন

মস্কো চলচ্চিত্র উৎসবে ‘পেয়ারার সুবাস’

বিনোদন ডেস্ক : অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বছর উৎসবের মূল প্রতিযোগিতা শাখায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ’পেয়ারার সুবাস’। যার ইংরেজি নাম ‘দ্য সেন্ট অব সিন’।

আরও পড়ুন : আবারও আদালতে জ্যাকুলিন

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হবে আগামী ২৬ এপ্রিল। আগামী ২০ এপ্রিল উৎসবের পর্দা উঠবে। ৮ দিন ব্যাপী চলবে এই চলচ্চিত্র উৎসব। এরপর পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে আগামী ২৭ এপ্রিল নামবে এবারের আসরের পর্দা।

মূল প্রতিযোগিতা বিভাগে ‘পেয়ারার সুবাস’সহ মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও এ বিভাগে আছে ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, চীন ও জাপানের সিনেমা।

আরও পড়ুন : পোড়া কাপড় কিনলেন বুবলী

মস্কো চলচ্চিত্র উৎসবে নিজের ছবি মনোনীত হওয়ায় সামাজিকমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী জয়া আহসান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে অভিনেত্রী লেখেন, আমার অন্যতম পছন্দের কাজ, নূরুল আলম আতিক পরিচালিত ছবি 'পেয়ারার সুবাস'।

এটি ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে, ‘১৪+ সিক্যুয়েল’, ‘দ্য ডেড ম্যানস ব্রাইড’, ‘ফার্স্ট লাভ’, ‘প্যারাডাইস লস্ট’সহ ১২ টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ছবির সঙ্গে নির্বাচিত হয়েছে। ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে এই সম্মানীত চলচ্চিত্র উৎসবের সাথেই। এই খবরে বিশেষভাবে আপ্লুত আমরা।

পোস্টে তিনি আরো লেখেন, ‘পেয়ারার সুবাস’ এক ভিন্নধর্মী বাংলা ছবি। বিশ্বের দরবারে এই ছবির অভিযান আরও উজ্জ্বল হোক, ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককে জানাই শুভেচ্ছা নিরন্তর।’

আরও পড়ুন : ক্রাইম ওয়েব ফিল্মে দীঘি

এ প্রসঙ্গে নির্মাতা নূরুল আলম আতিক বলেন, ‘নিঃসন্দেহে এটা আনন্দের খবর। মস্কোতে সিনেমাটার প্রিমিয়ার হতে যাচ্ছে। এই শুভক্ষণে আমার প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সব শিল্পী, কলাকুশলীদের অভিনন্দন জানাই।’

‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ। আলফা আই প্রযোজিত এই সিনেমায় সহ-প্রযোজক হিসেবে রয়েছে চরকি।

আরও পড়ুন : এক লাখ টাকায় লুঙ্গি কিনলেন তাহসান

প্রসঙ্গত, এর আগে মস্কো চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে নির্বাচিত হয়েছিল বাংলাদেশের সিনেমা ‘আদিম’। নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন তরুণ নির্মাতা যুবরাজ শামীম। এবারের আসরে বিচারকের আসনে আছেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা