ছবি-সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় হাফেজের মৃত্যু

জেলা প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিদুয়ান (২৫) নামে এক হাফেজ নিহত হয়েছেন।

আরও পড়ুন : জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিদুয়ান জোয়ারিয়ানালা ইউনিয়নের ঘোনার পাড়ার বাসিন্দা ও জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার শিক্ষক আবু বক্করের কনিষ্ঠ ছেলে। তিনি চট্টগ্রামের জামিয়া দারুল উলুম হাটহাজারীর (হাটহাজারী মাদরাসা) ইসলামী সাহিত্য বিভাগের ছাত্র ছিলেন।

আরও পড়ুন : স্বামীর ঝুলন্ত লাশ দেখে স্ত্রীর চিৎকার

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার তারাবির নামাজের পর রাত সাড়ে ৯টার দিকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন হাফেজ রিদুয়ানসহ আরও কয়েকজন। এ সময় সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রীরা কম বেশি আহত হন। তাদের সবাইকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় রিদুয়ানকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তিনি মারা যান।

আরও পড়ুন : গাইবান্ধায় লাইভে এসে যুবকের আত্মহত্যা

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স বলেন, অন্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়ায় তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, এলাকার অমায়িক ছেলে হিসেবে পরিচিত রিদুয়ানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা