সংগৃহীত ছবি
সারাদেশ

জলদস্যুদের গুলিতে ১ জেলে নিহত

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলা উপকূলে বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে মোকাররম হোসেন (৪৫) নামে ১ জেলে নিহত হয়েছেন। এ সময় মাছ ধরার ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে বঙ্গোপসাগরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভারতীয় মদসহ আটক ২

নিহত জেলে, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিমুদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা।

অক্ষত অবস্থায় ফিরে আসা জয়নাল উদ্দিন নামের ১ জেলে বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মুহাম্মদ ইসমাঈলের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ২১ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায় তারা। এ সময় বুধবার রাত আনুমানিক ২টায় অস্ত্রধারী কিছু জলদস্যুরা হামলা চালায় আমাদের ট্রলারে। এতে মাঝি মোকাররম গুলিবিদ্ধ হন৷ ঘটনার পর জলদস্যুরা আমাকে ও গুলিবিদ্ধ মোকাররমকে আরেকটি ট্রলারে তুলে দেয়। এরপর অন্যান্য জেলেসহ ট্রলারটি অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা।

ভুক্তভোগী এই জেলে আরও বলেন, এই ঘটনায় গুলিবিদ্ধ জেলেকে অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় তার মৃত্যু হয়। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

আরও পড়ুন: টয়লেট থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, গুলিবিদ্ধ জেলেকে উদ্ধার করে ট্রলার মালিক বাঁশখালী উপকূল দিয়ে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান তিনি। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা