ছবি: সংগৃহীত
সারাদেশ

পর্নোগ্রাফি মামলায় পুলিশসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পর্নোগ্রাফি আইনের মামলায় এক পুলিশ সদস্যসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : সাংবাদিকদের সুখে-দুঃখে আছি

রোববার (২ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ধানসুরা গ্রাম থেকে ঐ পুলিশ কনস্টেবল ও তার সহযোগী শহিদুল ইসলাম সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গ্রেফতারকৃত পুলিশ সদস্য রাশেদুল রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) এলাকায় এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর উপজেলার মাইনুদ্দিনের ছেলে। সহযোগী সুমন একই জেলার ভোলাহাটের বাইশা পুকুর ময়াবাড়ির রবিউল ইসলাম রবুর ছেলে।

মামলার এজহারে জানা যায়, নওগাঁ জেলার নিয়ামতপুর এলাকার একটি স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদের সাথে অভিযুক্ত শহিদুল ইসলাম সুমনের পরিচয় হয়। গত ৫ মার্চ ঐ শিক্ষক রাজশাহীতে এলে, তাকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় সুমন তার ভাড়া বাড়িতে ডেকে নেন। পূর্ব পরিচয়ের কারণে ঐ শিক্ষক সেখানে যান।

আরও পড়ুন : ইস্ট ওয়েস্টের ছাত্রীকে কোপালো ছিনতাইকারীরা

এরপর জোর করেই ঐ শিক্ষকের সাথে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া এক নারীর সাথে অন্তরঙ্গ কিছু ছবি ও ভিডিও করেন সুমন ও পুলিশ সদস্য রাশেদুল খান। পরে ঐ ছবি দেখিয়ে তারা শিক্ষকের কাছ থেকে টাকা দাবি করেন। তাকে ফাঁসাতে সহযোগিতা করেন পুলিশ সদস্য রাশেদুল খান।

এ ঘটনায় গত ২০ মার্চ নগরের রাজপাড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন ভুক্তভোগী শিক্ষক আবুল কালাম আজাদ। মামলায় পুলিশ সদস্য রাশেদুল খান ও শহিদুল ইসলাম সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েক জনকে আসামি করা হয়।

আরও পড়ুন : পেঁয়াজের কেজি ২৫ টাকা

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশন (মিডিয়া) রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা