ছবি : সংগৃহিত
সারাদেশ

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৮

নিনা আফরিন,পটুয়াখালী : কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পায়রা সেতুর দক্ষিন টোল প্লাজা সংলগ্ন পাগলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৭ জন আহত হয়েছে।

আরও পড়ুন : দুদকের মামলায় কারাগারে ঠিকাদার

নিহতের নাম শাওন। তার বাড়ি সদর উপজেলার বদরপুর ইউপির গাবুয়া গ্রামে। এ ঘটনায় তুহিন পরিবহনের একটি বাস আটক করেছে পুলিশ।

দুমকী থানার ওসি আবুল বশার জানান, কুয়াকাটা থেকে তুহিন পরিবহনের একটি বাস দিনাজপুর যাচ্ছিলো।

বাসটি পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতুর দক্ষিন টোল প্লাজা সংলগ্ন পাগলা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইক গাড়ির বেপরোয়া গতি দেখে পাশে হার্ড ব্রেক করে থামিয়ে দেয়।

আরও পড়ুন : মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

এ সময় পেছন থেকে অন্য একটি মোটরবাইক এসে সামনের মোটরবাইকের পেছনে জোড়ে ধাক্কা মারলে দুই মটরবাইকের চালক ছিটকে রাস্তায় পরে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনের একটি অটোকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে পরে যায়।

ঘটনার পর পর স্থানীয়রা আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপসতালে নিয়ে গেলে ডাক্তার দ্বিতীয় মোটর সাইকেল চাকল শাওন (২২) কে মৃত ঘোষণা করে। নিহত শাওনের বাড়ি সদর উপজেলার বদরপুর ইউপির গাবুয়া গ্রামে। বাকী আহতদের নাম জানা যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা