সংগৃহীত
সারাদেশ

মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরে মাইক্রোবাসের ধাক্কায় বিজয় দাশ (১২) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টায় উপজেলার কলাকান্দা ইউনিয়নের দক্ষিণ দশানী গ্রামে মেঘনা-ধনাগোদা বেড়ীবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় দাশ একই গ্রামের মরন দাসের ছেলে। সে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ডিম কেনার জন্য দশানী বেড়ীবাঁধে দোকানে যায় বিজয়। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. হাসিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বিয়ের প্রলোভনে বাড়িতে কিশোরী, প্রেমিক লাপাত্তা!

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা