সারাদেশ

স্মৃতি বৃত্তি পরীক্ষার সনদ পেল ২০০ শিক্ষার্থী

ইমরান আল মাহমুদ, উখিয়া : শহিদ এটিএম জাফর আলম স্মৃতি বৃত্তি পরীক্ষার সনদপত্র পেলো উখিয়া উপজেলার প্রায় দুই'শ জন শিক্ষার্থী।

আরও পড়ুন : দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১টায় হলদিয়া পালং রুমখাঁ ক্লাসপাড়ায় অবস্থিত শহিদ এটিএম জাফর আলম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ এটিএম জাফরের ছোটভাই সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সদ্য বিদায়ী বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা।

আরও পড়ুন : ভারতে মন্দিরে ছাদ ধস, নিহত বেড়ে ৩৫

তিনি বলেন,"শহিদ এটিএম জাফর আলম স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও দেশপ্রেমিক। তার আদর্শ লালন করে তাঁর মতো হওয়ার চেষ্টা করবে আগামীর প্রজন্ম শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মাছে সে প্রতিভা লুকিয়ে রয়েছে। তাদেরকে সেভাবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেদের প্রস্তুত করতে হবে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম,উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, প্রবীণ সাংবাদিক তোফায়েল আহমেদ,উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহিদ এটিএম জাফর আলমের ছোটভাই হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম। সঞ্চালনা করেন আজিজুর রহমান।

আরও পড়ুন : মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার আহ্বান

প্রসঙ্গত, ২০১৯ সালে শহিদ এটিএম জাফর আলম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে করোনা ভাইরাসের লকডাউনের কারণে স্থগিত করা হয় সনদপত্র বিতরণ অনুষ্ঠান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা