সংগৃহীত
সারাদেশ

ভবনের দেওয়াল ধসে শিশু নিহত

জেলা প্রতিনিধি : গাজীপুরে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে মুশফিক নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

আরও পড়ুন : দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাত ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুশফিক রাজশাহীর মোস্তাফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন- রুবেল (৩০), মোছা. মুক্তা (২৫), মো. জাহিদুল ইসলাম (২৮) ও শহীদুল ইসলাম (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন গার্মেন্টসের মালিক মো. ফারুক আহমেদের নির্মাণাধীন পঞ্চম তলা ভবনের কাজ চলছিল। রাতে ওই নির্মাণাধীন ভবনের তিন তলার দেওয়াল ধসে পাশের মো. বাচ্চু খানের টিনশেডে পড়ে। এতে মুশফিক ও তার মা মোছা. মুক্তাসহ ওই ভাড়া বাসার পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মুশফিক মারা যায়।

আরও পড়ুন : ফৌজদারি মামলায় অভিযুক্ত ট্রাম্প

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, দেওয়াল ধসে এক শিশু মারা গছে। আহত হয়েছে চারজন।

তিনি আরো বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা