সংগৃহীত
সারাদেশ

ত্রিমুখী সংঘর্ষে পলিটেকনিক ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. শাওন (২২) নামে এক পলিটেকনিকের ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার পায়রা সেতু সংলগ্ন পাগলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাওন বদরপুরের গাবুয়া এলাকার বাসিন্দা আবদুর রবের ছেলে। সে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিল।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা রাজাশাহীগামী তুহিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাস, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। বাসটি রাস্তার পাশের ঢালু জমিতে পড়ে যায়। আর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শাওনসহ আহত হন অন্তত ৮ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শাওনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসের কাউকে আটক সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা