সংগৃহীত
সারাদেশ

এলাকাবাসীর পিটুনিতে চোরের মৃত্যু

জেলা প্রতিনিধি : পিরোজপুরের সদরে চুরি করতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে কবির মৃধা (৩৭) নামের এক চোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শুক্রবার (৩১ মার্চ) ভোরে উপজেলার বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কবির একই গ্রামের কাদের মৃধার ছেলে। তার নামে বিভিন্ন থানায় চুরির ৬টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে চুরির উদ্দেশ্যে কৌশলে ঘরের দরজা খুলে কবির পনির মৃধার ঘরে ঢুকেন। পনিরের স্ত্রী শাহিদা টের পেয়ে জেগে ওঠেন। তখন কবিরকে ধরতে গেলে শাহিদার ওপর হামলা করেন। এ সময় শাহিদার স্বামী পনির জেগে উঠলে কবির দুজনকে মারধর শুরু করেন এবং তাদেরকে কামড়ে গুরুতর জখম করেন। টের পেয়ে স্থানীয়রা ছুট এসে ঘরের ভেতর কবিরকে আটকের পর পিটুনি দেন। অসুস্থ অবস্থায় কবিরকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহত পনির ও তার স্ত্রীর শাহিদাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ভবনের দেওয়াল ধসে শিশু নিহত

কবির ওই এলাকার একজন দুর্ধর্ষ চোর ছিলেন বলে জানিয়েছেন শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, কবির চুরির উদ্দেশ্যেই রাতে ওই বাড়িতে গিয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা