সংগৃহীত
সারাদেশ

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মিম আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছয় বছর পূর্বে প্রেমের সম্পর্কে মিম ও রিপনের বিয়ে হয়। তাদের ঘরে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার মিম কয়েক দিনের জন্য বাবার বাড়ি বেড়াতে যাওয়ার জন্য শাশুড়িকে বলেন। কিন্তু শাশুড়ি আরও কয়েক দিন পরে যেতে বলেন। এ নিয়ে বউ-শ্বাশুড়ির মধ্যে মনোমালিন্য হয়। পরে বুধবার রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

এরপর রাত সাড়ে ৩টার দিকে কাফেলার লোকজনের ডাকে রিপন ঘুম থেকে জেগে দেখেন ঘরের আড়ার সাথে স্ত্রীর লাশ ঝুলছে। মিম রাতের যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে, জানে না বিসিবি!

ফুলবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা