ছবি : সংগৃহিত
সারাদেশ
ইবরাহীম খাঁ'র ৪৫তম মৃত্যুবার্ষিকী

আলোকিত গ্রুপের উদ্যোগে মানবতার দেয়াল পুনঃস্থাপন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : প্রিন্সিপাল ইবরাহীম খাঁ'র ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপ এর উদ্যোগে স্থাপিত মানবতার দেয়াল-২ এর পুনঃস্থাপন ও উদ্বোধন করা হয়।

আরও পড়ুন : নোয়াখালীতে কিশোরীর লাশ উদ্ধার

গোবিন্দাসি ঘাটপাড় জামে মসজিদ এর দেয়ালে) এর উদ্ভোদন এবং দোয়া ও ইফতারে আয়োজন করা হয়।

বুধবার (২৯ মার্চ) বিকালে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী যমুনা নদী সংলগ্ন খানুরবাড়ি ঘাট জামে মসজিদের দেয়ালে মানবতার দেয়ালের পুনঃস্থাপন উদ্বোধন, দোয়া ও যমুনা নদীতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন : গাজীপুরে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

আরো উপস্থিত ছিলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, ঘাটান্দী আলহাজ খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও গ্রুপের সম্মানিত উপদেষ্টা আব্দুস সালাম, ফলদা শরিফুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও গ্রুপের প্রধান উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধানশিক্ষক ও গ্রুপের সম্মানিত উপদেষ্টা মনিরুজ্জামান তরফদার বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, খানুরবাড়ি ঘাট জামে মসজিদের সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রুপের সম্মানিত উপদেষ্টা আরিফুল হক আসলাম, গ্রুপের সম্মানিত উপদেষ্টা হালিমুর রশিদ রিপন, বিশিষ্ট সমাজ সেবক আরিফুল ইসলাম আরিফ, সেবক টাঙ্গাইল জেলা শাখা কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক আসাদ, সাংবাদিক শেখ মাহদী হাসান শিবলী, সাংবাদিক রহিম প্রমুখ। এসময় গ্রুপের সকল এডমিনগণসহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল নসিমন

উদ্বোধন শেষে ২৯ মার্চ প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে সংগঠনটি যমুনা নদীতে নৌকায় ইফতার ও মাগরিবের নামাজ আদায় করেন।

প্রসঙ্গত, প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ, ইবরাহীম খাঁ ফাউন্ডেশন, প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র পরিবারবর্গ ও ইরবাহীম খাঁর আলোকিত ভূঞাপুর সংগঠন নিজ নিজ উদ্যোগে সারা দিন ব্যাপী আলোচনা সভা, কবর জিয়ারত, কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা