সারাদেশ

গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুন : মার্কিন হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৯

বুধবার (২৯ মার্চ) রাত ও বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নোয়াখালী পৌর এলাকা এবং বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের জমাদার বাড়ির আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর ও সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদিশপুর পূর্ব পাড়া গ্রামের এবাদ উল্যা ভূঁইয়ার ছেলে আকতার হোসেন।

আরও পড়ুন : বায়াস্ট তত্ত্বাবধায়ক চায় বিএনপি

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ড চন্দ্রপুর এলাকার মনোয়ারা বেগমের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ওই বাড়ির একটি ভাড়া বাসা থেকে মাদক কারবারি আকতার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়ন কক্ষের খাটের নিচের একটি ব্যাগ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের রূপালী ব্রিকফিল্ড পাশ্ববর্তী জিহাদ ট্রেডার্সের সামনে থেকে ওই এলাকার চিহিৃত পেশাদার মাদক কারবারি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরে তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : সাংবাদিক শামসুজ্জামান আদালতে

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা